‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ নভেম্বর) জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদের নির্দেশনায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
উদ্যোগের অংশ হিসেবে অসহায় ওই ব্যক্তির চুল ও নখ কেটে দেওয়া হয়। পরে তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পরিধানের জন্য পরিচ্ছন্ন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তার জন্য এক বেলা খাবারেরও আয়োজন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ উদ্যোগের তথ্য থেকে জানা যায়, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং মানবিক দায়িত্ববোধ থেকেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমডি বায়েজিদ চৌধুরী।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তরুণ সমাজকে উৎসাহিত করবে।
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।