পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছোটবিঘাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাটিভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ছোট বিঘাই ইউনিয়ন এর পশ্চিম মাটিভাঙা এলাকার রাসেল সিকদার (৩০) ও জুয়েল (২২)। তাঁরা দুজনই পটুয়াখালী সদর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মতামত