ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে আসছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, অংশ নেবেন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে

৪ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা ও সনদ বিতরণ, সফরসঙ্গী থাকবেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা

বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী সফরে আসছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলা আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে প্রস্তুতি চলছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে জারি করা সরকারি ভ্রমণসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

ভ্রমণসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সরকারি গাড়িযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মহাপরিচালক। রাত সাড়ে ৮টায় তিনি বরিশাল সেনানিবাসে পৌঁছে সেখানে অবস্থান করবেন।

পরদিন বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল থেকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি বাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী ৩১ আনসার ব্যাটালিয়নে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন মহাপরিচালক। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি এ সফরে মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে থাকবেন আনসার-প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক শেখ ফিরোজ আহমেদ, উপপরিচালক (সমন্বয়) মোহাঃ আরিফুর রহমান এবং মিডিয়া পরিদপ্তরের সহকারী পরিচালক ও ‘প্রতিরোধ’ পত্রিকার সহকারী সম্পাদক মোঃ নাজমুস সাকিব।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহাপরিচালকের এ সফরের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম, সদস্যদের পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক গুরুত্ব পাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে আসছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, অংশ নেবেন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x