বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য কন্যা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের শুভ জন্মদিন আজ। বিশেষ এই দিনটি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল 'পটুয়াখালী টুডে'।
পটুয়াখালী টুডে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের কাছে ব্যারিস্টার জাইমা রহমান মেধা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের এক অনন্য অনুপ্রেরণা। আইনের উচ্চতর শিক্ষা অর্জন করে তিনি যেভাবে দেশের এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
জন্মদিনটি উপলক্ষে পটুয়াখালী টুডে পরিবার ও শুভানুধ্যায়ীরা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মতামত