মোঃজুয়েল রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর রাঙ্গাবালী ও বাংলাদেশ পুলিশ, রাঙ্গাবালী থানা যৌথভাবে ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত তেঁতুলিয়া নদী ও চর হেয়ার, চর তুফানিয়া, চর কাশেম ও খলিফার চর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকে নেতৃত্ব দেন জনাব মোঃ ইমরান হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ। অভিযানে অবৈধ ইলিশ জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মোট জব্দকৃত জালের আনুমানিক পরিমাণ প্রায় ২০,০০০ মিটার এবং যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬,০০,০০০ টাকা।
অভিযানে ২ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হাসান পরিচালিত মোবাইল কোর্ট দুইজনকে প্রত্যেককে ৬ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা সূত্রে জানা যায়, অভিযান অবৈধ ও ধীর পদ্ধতিতে ইলিশ ধরা রোধ করে উপকূলীয় সমুদায় ও প্রজনন সংরক্ষণে গৃহীত এই পদক্ষেপের অংশ। স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো একই ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যাতে মা ইলিশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
মতামত