দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ এ বি এম মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে তিনি কুয়াকাটা সৈকতের বিভিন্ন ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন। এ সময় সৈকতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয়রা সৈকতের ভাঙনের কারণে পর্যটন ব্যবসা ও জনজীবনে সৃষ্ট নানা সমস্যার কথা এমপির কাছে তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কুয়াকাটা সৈকতকে ভাঙনের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আলহাজ এ বি এম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসল্লী এবং কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াছ তুষারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মতামত