ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটায় লাইসেন্স ছাড়া হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে ‘নিউ কুয়াকাটা হোটেল ও রেস্তোরাঁ’র মালিক মো. জাহাঙ্গীরকে (৫০) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে কুয়াকাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

অভিযান সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে হোটেলটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার অপরাধে এ দণ্ড দেওয়া হয়েছে।

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য আইন মেনে চলা এবং প্রয়োজনীয় লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x