বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে কুয়াকাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
অভিযান সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে হোটেলটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার অপরাধে এ দণ্ড দেওয়া হয়েছে।
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য আইন মেনে চলা এবং প্রয়োজনীয় লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।