ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পৌর শাখা। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলাপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান সাইফুল, সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশবান্ধব ও সবুজ সমাজ গড়ে তুলতে জনসচেতনতা তৈরির লক্ষ্যেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x