শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলাপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান সাইফুল, সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশবান্ধব ও সবুজ সমাজ গড়ে তুলতে জনসচেতনতা তৈরির লক্ষ্যেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।