ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবিতে বেতন বিলিং সফটওয়্যার চালু, ই-মেইলে বেতন-ভাতার তথ্য পাবেন শিক্ষক-কর্মচারীরা

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চালু করা হয়েছে ‘অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম স্যালারি বিলিং সফটওয়্যার’। নতুন এ ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের মাসিক বেতন এবং অন্যান্য ভাতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন। পাশাপাশি এসব তথ্য সংশ্লিষ্টদের ই-মেইলে পাঠানোর ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইসিটি পরিচালক ড. মো. শামসুজ্জামান সবুজ এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিআরইএন) প্রধান নির্বাহী মোহাম্মদ তাওরিত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শাখাপ্রধানেরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও সহজ করতে গুরুত্বপূর্ণ শাখা ও দপ্তরগুলোকে পর্যায়ক্রমে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে। এ উদ্যোগের অংশ হিসেবে হিসাব শাখায় স্যালারি বিলিং সফটওয়্যার চালু করা হয়েছে।

তিনি বলেন, নতুন এ ব্যবস্থার ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের মাসিক বেতন ও অন্যান্য ভাতার তথ্য সহজেই জানতে পারবেন। স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এসব তথ্য সংশ্লিষ্টদের ই-মেইলে পাঠানো হবে। এতে বেতন-ভাতার তথ্য পাওয়ার ক্ষেত্রে সময় ও প্রশাসনিক জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পরীক্ষা শাখা, শিক্ষা শাখা, কেন্দ্রীয় লাইব্রেরি, পরিবহন শাখা ও সংস্থাপন শাখায়ও অটোমেশন সফটওয়্যার চালুর পরিকল্পনা রয়েছে। এসব শাখায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালু হলে দাপ্তরিক কাজের গতি বাড়ানোর পাশাপাশি সেবাপ্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হিসাব ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার চালু হওয়ায় বেতন-ভাতাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে অন্যান্য শাখায়ও এ ধরনের প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল সেবার পরিধি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পবিপ্রবিতে বেতন বিলিং সফটওয়্যার চালু, ই-মেইলে বেতন-ভাতার তথ্য পাবেন শিক্ষক-কর্মচারীরা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x