ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির আহ্বান, পালিত হলো আন্তর্জাতিক দিবস

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা প্রচার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সকালে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। র‍্যালি শেষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্যসচিব মো. জাকির হোসেন। এ ছাড়া মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, প্রেসক্লাব গলাচিপার সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, বিভিন্ন এলাকার সিপিপি স্বেচ্ছাসেবক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা গলাচিপা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন স্থানীয় মানুষের সচেতনতা, সময়োপযোগী প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের কার্যকর অংশগ্রহণ। দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া গেলে বিপদের সময় পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়।

তাঁরা আরও বলেন, আগাম সতর্কবার্তা দ্রুত ও নির্ভুলভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং আশ্রয়কেন্দ্র ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় করণীয় সম্পর্কে পরিবারভিত্তিক প্রস্তুতি ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা খান বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবহারের অভ্যাস এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে নিয়মিত প্রচার চালানো প্রয়োজন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং তাঁদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন।

দলটির সদস্যসচিব মো. জাকির হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করে কাজে লাগাতে হবে। দুর্যোগের আগে, চলাকালে ও পরে কী করণীয়, সে বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হলে মানুষের সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়বে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন। তিনি ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার আহ্বান জানান।

মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্যোগবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে যাওয়া, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং নিজেদের সুরক্ষার উপায় সম্পর্কে শিক্ষা দেওয়া হলে তারা পরিবার ও সমাজের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে পারবে।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব গলাচিপার সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে নির্ভরযোগ্য তথ্য প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে পরিবার থেকেই। গলাচিপা উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব দিচ্ছে। দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গলাচিপায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির আহ্বান, পালিত হলো আন্তর্জাতিক দিবস

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x