ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত, সচেতনতায় এমপ্যাথী হাসপাতালের র‍্যালি

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পটুয়াখালীতে সচেতনতামূলক র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে এমপ্যাথী মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রচলিত কুসংস্কার দূর করা এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শহরের ঝাউতলা এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি নিউমার্কেট ও ব্যায়ামাগার মোড় প্রদক্ষিণ করে মেডিসন স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। এতে হাসপাতালের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন এমপ্যাথী হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সোহাগ, পটুয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক (শিক্ষা) মো. জাকির হোসেন এবং পটুয়াখালী ক্লিনিকের ব্যবস্থাপক মো. হারুন অর রশিদ।

এ ছাড়া বক্তব্য দেন অপসোনিন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মো. সামিম এবং ছাত্রশক্তির পটুয়াখালী জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ।

সমাবেশে বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করা জরুরি। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের অবহেলা বা অসম্মান না করে তাঁদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সচেতনতার অভাব ও সামাজিক সংকোচের কারণে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পিছিয়ে পড়েন। তাই মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, মানসিক অসুস্থতা ও মাদকাসক্তির বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। তবে দুঃখজনকভাবে কিছু নিরাময়কেন্দ্রে পুনর্বাসনের নামে রোগীদের সঙ্গে নির্মম ও অমানবিক আচরণের অভিযোগ রয়েছে। এমপ্যাথী মানসিক হাসপাতাল এ ধরনের অমানবিকতা থেকে মুক্ত থেকে বৈজ্ঞানিক পদ্ধতি ও চিকিৎসাবিধি অনুসরণ করে মানসম্মত সেবা দিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।

আয়োজকেরা জানান, মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ সামাজিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে। অপসোনিন ফার্মা লিমিটেডের আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কর্মসূচির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক চিকিৎসার প্রতি আস্থা তৈরি এবং আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত, সচেতনতায় এমপ্যাথী হাসপাতালের র‍্যালি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x