ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবি তুলে ধরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ‘সাধারণ সচেতন শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালী’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টার দিকে শহরের ঝাউতলার হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন, মো. কাওছার আহমেদ, রিয়াদ আজাদ, মো. ইব্রাহিম শরিফ, মো. মাহমুদুল হাসান, মো. সাকিব বিল্লাহ ও আসিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে তিন দফা দাবি

সমাবেশে ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—আগামী ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা গণহত্যা, পিলখানা গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

সমাবেশে বক্তারা বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাঁরা শহীদ ওসমান হাদি হত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি অন্যান্য দাবির বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x