ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবস উদ্‌যাপন, পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় ডিমের গুরুত্ব তুলে ধরা হলো

‘বিশ্ব ডিম দিবস-২০২৬’ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমের পুষ্টিগুণ, উৎপাদন বৃদ্ধি এবং জনস্বাস্থ্যে ডিমের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার (৯ অক্টোবর) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় পটুয়াখালী হাউজিং স্টেটের প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভেন্দু সরকার। সভা সঞ্চালনা করেন পটুয়াখালীর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ শাহ মো. ফয়সল তালুকদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ডিম দিবসের তাৎপর্য তুলে ধরেন পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান।

সভায় ডিমের পুষ্টিগুণ, মানবদেহে এর প্রয়োজনীয়তা এবং ডিম উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পটুয়াখালী সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. শেখ আরিফুর রহমান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ডিমের পুষ্টিমান, গুণাগুণ, উৎপাদন ও খাদ্যতালিকায় এর গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় ডিমকে পুষ্টিকর খাদ্য হিসেবে মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ডিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের উৎপাদন কার্যক্রমকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ব ডিম দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবস উদ্‌যাপন, পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় ডিমের গুরুত্ব তুলে ধরা হলো

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x