ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ভোলায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

ভোলার ইলিশায় সড়ক দুর্ঘটনায় মাওলানা ইউনুস (৬০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা-ইলিশা সড়কের পাকার মাথা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাওলানা ইউনুস ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মৃত মজিবুল হক হাওলাদার। তিনি স্থানীয় ইলিশা বাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাকার মাথা এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

একজন মসজিদের ইমামের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ভোলায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x