ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ভোলার শশীভূষণ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় শশীভূষণ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত বসতঘর থেকে মোঃ হেমায়েত হোসেন ওরফে খোকন চাকলাদার (৫০), মোঃ মাকসুদ (৪৬) ও আবু তাহের (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি রামদা, দুটি বগি দা, একটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি, একটি তালা কাটার, তিনটি কেচি, একটি লোহার রড, একটি পাথর, দুটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি ম্যাগনিফাইং গ্লাস, একটি স্ক্রু ড্রাইভার, একটি মাইক্রোফোন স্পিকার ও একটি কাঁধ ব্যাগসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযানের সময় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় শশীভূষণ থানায় ৬ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর-০৪ রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭১/৩৯৯/৪০২ ধারা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x