ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে আকস্মিক স্ট্রোকে আলম হালদারের মৃত্যু, হাসপাতালে ছুটে গেলেন জামায়াত নেতারা

পটুয়াখালীর বাউফলে আকস্মিক স্ট্রোকে আলম হালদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বাউফল থানা সংলগ্ন এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম আলম হালদার উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। পরে তারা মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং এ শোকাবহ সময়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ শিবলী, সহকারী অফিস সেক্রেটারি মোহাম্মদ রাকিব হাসান, কালাইয়ার আব্দুল মোতাল্লেব হালদারসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আলম হালদারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আলম হালদারের মৃত্যুতে তার স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাউফলে আকস্মিক স্ট্রোকে আলম হালদারের মৃত্যু, হাসপাতালে ছুটে গেলেন জামায়াত নেতারা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x