ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জলের কল সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জলের কল সড়কে ডা. মো. সোহরাব হোসেনের বাড়ির নিচে অবস্থিত মাতৃ ড্রাগ হাউসের সামনের পাকা সড়কে অভিযান চালায় পটুয়াখালী ডিবি পুলিশ। এ সময় ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আবদুল খালেক হাওলাদার এবং মায়ের নাম মোছা. রানী বেগম। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জলের কল সড়কের মৃধা ম্যানশন ভবনের চতুর্থ তলার একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে নাইম ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x