ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পটুয়াখালীতে কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক সরকারি কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাইয়ুম এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জেলার স্থানীয় ও জাতীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা সভায় অংশ নেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম পটুয়াখালীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জেলার মানুষের কল্যাণে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি পটুয়াখালীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ আরও সহজ হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা পটুয়াখালী জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলার উন্নয়ন, জনদুর্ভোগ, নাগরিকসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের পর্যবেক্ষণ ও প্রত্যাশার কথা জানান তারা।

সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো জনগণের সামনে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। এ ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান গুরুত্বপূর্ণ। তারা পটুয়াখালীর বাস্তব চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশ নেওয়া সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x