ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে দীর্ঘদিন ধরে অসমাপ্ত হয়ে থাকা মাটিভাংগা থেকে বদনাতলী খেয়াঘাট সড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সড়কটির বেহাল অবস্থায় চরম দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই সংস্কারকাজ শেষ করার দাবি জানান।

সোমবার (৫ অক্টোবর) সকালে ইউনিয়নের বড়বাঁধ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাটিভাংগা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত সড়কটি রতনদী তালতলী ইউনিয়নের মানুষের পাশাপাশি বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের হাজারো মানুষের উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কয়েক বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

তাদের অভিযোগ, সংস্কারকাজ অসমাপ্ত থাকায় সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও ভাঙন। কোথাও কোথাও সড়কের অবস্থা এতটাই নাজুক যে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা।

বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তি বাড়ছে। বর্ষা মৌসুমে সড়কের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো মানুষ গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সড়কটির বেহাল দশা বড় বাধা হয়ে দাঁড়ায়। সময়মতো চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে না পারায় রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বিষয়টি শুধু যোগাযোগব্যবস্থার সমস্যা নয়, বরং এটি এলাকার মানুষের জীবনযাত্রা ও জরুরি সেবাপ্রাপ্তির সঙ্গেও সরাসরি জড়িত।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর ও টেকসই সমাধান হয়নি। ফলে জনগণের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটির অবশিষ্ট কাজ সম্পন্ন এবং প্রয়োজনীয় অংশে মানসম্মত সংস্কার করার দাবি জানান তারা।

মানববন্ধনে গলাচিপা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ নকীব, রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম খলিফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিকদার মো. শাহজালাল, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গলাচিপায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x