ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন। পর্যটকদের ভ্রমণ নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে কুয়াকাটার গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পক্ষ থেকে জানানো হয়, ‘সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি’ কুয়াকাটায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক আসেন। তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কুয়াকাটা রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনির্বাণ চাকমার দিকনির্দেশনায় কুয়াকাটার মূল পয়েন্টসহ গঙ্গামতি, কাউয়ারচর ও লেবুর বন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তায় সৈকত এলাকায় নিয়মিত মোবাইল টহল ও ফুট প্যাট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন ধরনের হয়রানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ ছাড়া পর্যটকদের হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারে সহায়তা, প্রয়োজনীয় তথ্য ও তাৎক্ষণিক সহযোগিতা প্রদান এবং সন্দেহজনক কার্যকলাপের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পর্যটকদের নিরাপদে ভ্রমণ এবং কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগের সুযোগ করে দিতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে বলা হয়েছে, কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করুন নিশ্চিন্তে। পর্যটকদের নিরাপত্তা, সেবা ও সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ সবসময় পাশে রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটন মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলে কুয়াকাটায় আগত পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরও নিরাপদ ও আনন্দদায়ক হবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রটির প্রতি দেশি-বিদেশি পর্যটকদের আস্থাও আরও বাড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x