ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ভোলায় দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ভোলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোলা জেলা পুলিশের আয়োজনে পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, যানবাহন চলাচলে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ ছাড়া পূজার বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন কর্মকাণ্ডের পাশাপাশি গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ভোলায় দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x