ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ভোলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পরীক্ষার্থীরা এ ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ ও পরীক্ষার কার্যক্রমে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। তিনি পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন করেন এবং সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর) মোঃ এনামুল হক মিঠু, পিপিএম; বরগুনার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম মাসুদ এবং ভোলা পুলিশ লাইন্সের আরআই।

ক্যাম্প প্রশিক্ষণে পরীক্ষার্থীদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ এবং যথাযথ মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।

পুলিশ বাহিনীর সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা আরও সুদৃঢ় করার পাশাপাশি যোগ্য ও দক্ষ সদস্যদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পদোন্নতি দেওয়ার লক্ষ্যে এ ধরনের বিভাগীয় পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোলা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর এ কার্যক্রমের মধ্য দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতিপ্রত্যাশী সদস্যদের মূল্যায়ন করা হচ্ছে। এর মাধ্যমে আরও সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ভোলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x