ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দ্রুত লোডশেডিং বন্ধে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত: মুফতি আবু বকর সিদ্দিক

মাওলানা রাকিবুল ইসলাম 

প্রতিনিধি গলাচিপা উপজেলা

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে রাতের সময়ে ঘন ঘন লোডশেডিং জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

মুফতি আবু বকর সিদ্দিক বলেন, “সরকারের উচিত দ্রুত লোডশেডিং বন্ধে কার্যকর ও টেকসই ব্যবস্থাপনা গ্রহণ করা। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সাধারণ জনগণ যাতে অযথা ভোগান্তির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে।

মুফতি আবু বকর সিদ্দিক

কেন্দ্রীয় প্রচার সম্পাদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দ্রুত লোডশেডিং বন্ধে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত: মুফতি আবু বকর সিদ্দিক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x