ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস পালিত শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান

‘শিক্ষকদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়া: শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেহ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সভা সঞ্চালনা করেন কর্পূরকাটি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উল্লেখ করে বলেন, তাঁর বাবা শিক্ষক ছিলেন এবং তাঁর জীবনে সফলতার পেছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধে গড়ে তুলতে হবে।

শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকাও তুলে ধরে তিনি বলেন, একটি শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্তানদের সুশিক্ষা ও নৈতিক বিকাশে প্রতিটি পরিবারের বাবা-মাকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নূরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষকতার মর্যাদা রক্ষা, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস পালিত শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x