ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

জাপানে যৌথ গবেষণায় পবিপ্রবির উপ-উপাচার্য

জাপান-বাংলাদেশের যৌথ গবেষণা প্রকল্পে অংশ নিতে জাপান সফরে যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গবেষণাসংক্রান্ত কাজে এ সফর করছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। জাপানে অবস্থানকালে তাঁর গবেষণাসংক্রান্ত যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।

অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (JSPS-UGC Bi-lateral Joint Research Project) প্রকল্প সদস্য এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (JSPS) গবেষণা ফেলো হিসেবে গবেষণায় অংশ নিচ্ছেন।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ‘Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface’ শীর্ষক যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও ফেলো।

গবেষণা প্রকল্পটির জাপান অংশের নেতৃত্ব দিচ্ছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো। অন্যদিকে বাংলাদেশ অংশের নেতৃত্বে রয়েছেন পবিপ্রবির অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

এ গবেষণা প্রকল্পে পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্ল্যানিং ডিরেক্টর ড. হাবিব মোহাম্মদ নাসের গবেষক হিসেবে যুক্ত রয়েছেন। প্রকল্পের প্রধান গবেষক ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একজন বিশিষ্ট পেডোলজিস্ট। বাংলাদেশের চলনবিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণার মাধ্যমে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাপান সফরকালে যৌথ গবেষণার বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে গবেষণার অগ্রগতি ও বিষয়ভিত্তিক বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন তিনি।

সফর ও গবেষণার সফলতার জন্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সবার কাছে দোয়া কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জাপানে যৌথ গবেষণায় পবিপ্রবির উপ-উপাচার্য

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x