ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান

সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায়-অবিচার, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

রোববার সন্ধ্যায় বরগুনা থেকে ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে আহমেদ আবু জাফর বলেন, দেশে সাংবাদিকরা অব্যাহতভাবে মিথ্যা মামলা, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ ও নির্যাতনের ঘটনা ঘটছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনের সব সদস্য, নেতা ও কর্মীকে সজাগ ও সচেতন থাকার পাশাপাশি অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে সংগঠনের বাকেরগঞ্জ শাখা কমিটির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সকলের অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত শাখা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের সভাপতি।

এ সময় বরগুনায় কালবেলা পত্রিকার প্রতিনিধি আসাদ সবুজের নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁকে হ্যান্ডকাফ পরানোর নামে অমানবিক জুলুম ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান আহমেদ আবু জাফর।

এ ছাড়া গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর নির্যাতনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বৈঠকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

আহমেদ আবু জাফর বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর ও স্থায়ী উদ্যোগ প্রয়োজন। এ জন্য আগামী ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, বাকেরগঞ্জ শাখা কমিটির সভাপতি জিয়াউল হক আকন, আরেফিন ফিরোজসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x