“নিজে পরিষ্কার থাকি, সবাই মিলে সুস্থ থাকি—মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু প্রতিরোধ করি”
পটুয়াখালীতে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পটুয়াখালী।
সোমবার (৫ অক্টোবর) এলজিইডি কার্যালয় ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে পটুয়াখালী এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান ও সহকারী প্রকৌশলী কামাল হোসেন উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন। এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু মশক নিধন কার্যক্রম চালালেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; পাশাপাশি বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন—মশার প্রজনন রোধ করি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি”—এমন বার্তায় কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
মতামত