ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদ্রাসা থেকে বের হওয়ার পর মো. নাঈম (১২) নামে এক হেফজ বিভাগের ছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চরগরবদী আল করিম বহুমুখী হাফিজি মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ নাঈম দুমকি উপজেলার চরগরবদী গ্রামের মো. রুহুল আমিন ও মোসা. খাদিজা বেগমের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত এবং বর্তমানে পবিত্র কোরআনের ২৫ পারা মুখস্থ করছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মাদ্রাসা ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে নাঈম অন্যান্য দিনের মতো মাদ্রাসায় অবস্থান করছিল। পরে সকাল আনুমানিক ১১টার দিকে মাদ্রাসা চত্বর থেকে বের হওয়ার পর আর সেখানে ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও তার কোনো খোঁজ না পাওয়ায় মাদ্রাসার আশপাশের এলাকা, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নাঈমের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাঈমের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে ০১৩০৯১৮৮৭১৬ অথবা ০১৭৪৫৬২২০৯৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও পরিবার সূত্রে জানা গেছে।

নাঈমের সন্ধানে পরিবারের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুমকিতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x