ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে বসতবাড়ির আঙিনা থেকে তিন গাঁজাগাছ উদ্ধার, আটক ১

পটুয়াখালীর বাউফলে একটি বসতবাড়ির পেছনের আঙিনা থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধারের ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাগাছগুলো জব্দ করে ওই ব্যক্তিকে আটক করে।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফ খান একই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে। তিনি আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী খান বাড়ির পেছনের আঙিনায় কয়েকটি গাছ দেখতে পান। গাছগুলো গাঁজাগাছ বলে সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আঙিনা থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধার করে। এ সময় ইউসুফ খানকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিকভাবে জব্দ করা গাঁজাগাছগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বসতবাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজাগাছ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাউফলে বসতবাড়ির আঙিনা থেকে তিন গাঁজাগাছ উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x