ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে মাদকবিরোধী জনসচেতনতা গড়তে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভ

মাদকের  ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুমকি থানার ২ নম্বর বিট পুলিশিংয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল্লাহ রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন এবং লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সামিম সিকদার ও সমাজসেবক আবদুস সোবাহান মল্লিক।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তিগত সমস্যা নয়; এর নেতিবাচক প্রভাব পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর প্রতিরোধব্যবস্থা। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিষয়ে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

সভায় মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পরিবারের ওপর সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি নিয়েও আলোচনা করা হয়। বক্তারা তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা থাকলে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নিজেদের এলাকায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুমকিতে মাদকবিরোধী জনসচেতনতা গড়তে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x