ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক একটি চিঠির মাধ্যমে তাকে এ নোটিশ দেওয়া হয়।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, আদালতে বিচারাধীন এবং সংশ্লিষ্ট জমির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপি কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে। একই সঙ্গে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে—এমন অভিযোগও রয়েছে।

এ-সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দের নজরে আসে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আদালতে বিচারাধীন কোনো বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কিংবা হুমকি দেওয়ার ঘটনা দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক বিধিবিধান ও দলের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি সাংগঠনিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে। এ জন্য নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বা জবাব সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x