পটুয়াখালী কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন এতিমখানা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত এন্তাজ মাস্টারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আনোয়ারের বসতঘরের বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে ছিল। শুক্রবার দুপুরে ঘর পরিষ্কার করার সময় টিনের বেড়ায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে স্থানীয় পরিবেশ ভারী হয়ে ওঠে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত