ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খানসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x