ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

মানবসেবায় অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক দানিসুর রহমান লিমন

মানবসেবায় অসামান্য অবদান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক দানিসুর রহমান লিমন।

বুধবার রাত ৮টায় বরিশালের দি রিভারভিউ রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক দানিসুর রহমান লিমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এবং ‘পরানের বরিশাল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নওরোজ হীরা।

সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত দানিসুর রহমান লিমন স্থানীয় বিভিন্ন সমস্যা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ এবং জনস্বার্থের নানা বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরে আসছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।

সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক দানিসুর রহমান লিমন বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। এ সম্মাননা তাকে ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক দানিসুর রহমান লিমনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও তিনি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মানবসেবায় অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক দানিসুর রহমান লিমন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x