পটুয়াখালী পৌরসভার পানির ওভারহেড ট্যাংক ও পাইপলাইন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর)। এ কারণে নির্ধারিত সময়ে পৌরসভার পানির লাইনের পানি ব্যবহার না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষের এক জরুরি ঘোষণায় জানানো হয়েছে, ১ অক্টোবর ওভারহেড ট্যাংক ও পানির পাইপলাইন পরিষ্কারের কাজ (ওয়াশ) পরিচালনা করা হবে। এ কার্যক্রম চলাকালে সকাল ৮টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত পৌর পানির লাইনের পানি ব্যবহার করা যাবে না।
পানি সরবরাহ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে সাময়িকভাবে পানি ব্যবহার বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় পৌরসভার পানির লাইনের ওপর নির্ভরশীল গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওভারহেড ট্যাংক ও পাইপলাইন পরিষ্কারের কাজ সম্পন্ন করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: পটুয়াখালী পৌর কর্তৃপক্ষ
মতামত