ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় সমাজসেবক খোরশেদ আলমের ইন্তেকাল

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কপালবেড়া গ্রামের প্রবীণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তি মো. খোরশেদ আলম খান (৯৫) আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ জীবনে খোরশেদ আলম খান স্থানীয়ভাবে সমাজের বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চর কপালবেড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চর কপালবেড়া খান বাড়ির জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

খোরশেদ আলম খানের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় সমাজসেবক খোরশেদ আলমের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x