ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোয়াজ্জেম সিকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোয়াজ্জেম সিকদার ঘটবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. লোকমান সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘটবাড়িয়া বাজারে অভিযান চালায়। এ সময় সফেজ মোল্লার দোকানে অভিযান চালিয়ে মোয়াজ্জেম সিকদারকে ৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোয়াজ্জেম সিকদারের প্লাস্টিক সামগ্রীর দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, দুটি স্থান থেকে উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) এর নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মোয়াজ্জেম সিকদারের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পর তাঁকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x