ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, কৃতীদের পুরস্কার

পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবন গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ও কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক শাহ আলম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, উপদেষ্টা ও মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. খলিলুর রহমান এবং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল হাওলাদার।

এ ছাড়া ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাফেজ মো. মহসিন, ফাতেমা আক্তার সুমনা, সহকারী শিক্ষক ফাইজুর রহমান, রুপালী রেশমা, মরিয়ম বেগম ও রিয়ামনিসহ অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মাইনুদ্দিন আল আতিক।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা জরুরি। ভালো ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে আরও মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের সৎ, দক্ষ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, কৃতীদের পুরস্কার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x