ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মাদকবিরোধী অভিযানে উদ্ধার ইয়াবা, মামলা

বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাচ্চু তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাউলা সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার পিএসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বাচ্চু তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাচ্চু তালুকদার আঠারোগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. মোস্তফা তালুকদার।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মাদকবিরোধী অভিযানে উদ্ধার ইয়াবা, মামলা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x