ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

জমি বিরোধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, শাশুড়িকে বেঁধে বিলে ফেলে ঘরে আগুন

পটুয়াখালীর মহিপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই বিরোধের জেরে ওই গৃহবধূর শাশুড়িকে মারধরের পর হাত-পা ও মুখ বেঁধে পাশের বিলে ফেলে রেখে বসতঘরে আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামে ভোররাত ও সন্ধ্যার পর পৃথক সময়ে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ঘটনায় গুরুতর আহত গৃহবধূ শাহিনুর বেগম (৩৫) ও তাঁর শাশুড়ি কহিনুর বেগম (৬৮) বর্তমানে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামের আবদুল বারেকের সঙ্গে একই ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের শহিদুল ইসলাম গংদের ৭ দশমিক ০১ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ জমিটি বর্তমানে আবদুল বারেকের দখলে রয়েছে বলে পরিবারটির দাবি।

চাঁদা দাবির অভিযোগ

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় তিন মাস আগে প্রতিপক্ষের লোকজন তাঁদের কাছে এক একর জমি ও ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তাঁদের ঘেরের মাছ লুট করে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা। এরপর থেকে বিভিন্ন ধরনের হুমকির কারণে পরিবারের কর্তা আবদুল বারেক বাড়িতে থাকতে পারছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ অবস্থায় বাড়িতে তাঁর স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শাহিনুর বেগম অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার ভোররাতে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে শাহিনুর বেগমকে মারধর ও শ্লীলতাহানি করে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন।

শাশুড়িকে বেঁধে বিলে ফেলার অভিযোগ

ভুক্তভোগীদের ভাষ্য, একই দিন রাত ৮টার দিকে ফের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বৃদ্ধা কহিনুর বেগমকে মারধরের পর হাত, পা ও মুখ বেঁধে পাশের একটি বিলে ফেলে রাখা হয়।

অভিযোগ রয়েছে, এরপর হামলাকারীরা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর পুড়ে যায়। এতে পরিবারের বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ অস্বীকার শহিদুল ইসলামের

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, আবদুল বারেকের পরিবারের সঙ্গে স্থানীয় বেল্লাল নামের এক ব্যক্তির বিরোধ রয়েছে। শনিবার বেল্লাল খালে মাছ ধরার সময় বারেকের ছেলে বশির তাঁর ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

শহিদুল ইসলাম আরও বলেন, আবদুল বারেকের ঘরে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁর বিরুদ্ধে এবং তাঁদের পক্ষের লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।

অভিযোগ পেলে ব্যবস্থা: পুলিশ

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জমি বিরোধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, শাশুড়িকে বেঁধে বিলে ফেলে ঘরে আগুন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x