ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনের পবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনকে উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা সংক্রান্ত পরিচালক মো: আব্দুর রহিম।

পরে ইউজিসি সদস্য বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

ক্যাম্পাস পরিদর্শন শেষে পবিপ্রবি’র অন্তর্গত সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরাও অতিথিদের সঙ্গে নিজেদের বিভিন্ন ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ।

আলোচনা পর্ব শেষে সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা একটি মনোমুগ্ধকর তাৎক্ষণিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইউজিসি সদস্যের এ পরিদর্শনের সময় পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের ভাবনা ও প্রত্যাশা জানার সুযোগ তৈরি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেনের পবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x