ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্যের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েই মানুষ শেখ হাসিনার গুলির মুখেও রাজপথে লড়াই করেছে। অনেক জীবন ও রক্তের পরে বিএনপি সরকার গঠন করেছে।সেই সরকারের সাত মাস অতিবাহিত হলেও আইন-শৃখংলা পরিস্থিতির কোন উন্নতি হয় নাই। গত কয়েকদিনে বিএনপির লোকেরা মব করে একটা স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুড়িয়ে দেয়া হয়েছে, গতকাল রাতেও বিএনপির লোকেরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভের বিস্ফারণ হতে পারে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর, রোজ শনিবার, দুপুর ২টায় কলেজ ক্যাম্পাসের বিশ্বকবি ভবনে অনুষ্ঠিত "সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড"অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন।
আজ সরকারি তিতুমীর কলেজে সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন দর্শন, নৈতিকতা ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেন, "আজকের শিক্ষার্থী সমাজের আদর্শিক ও নৈতিক সংকটের একমাত্র সমাধান রাসূলে আরাবী (সা.) এর সীরাতের মধ্যে নিহিত। শিক্ষার্থীদের জীবন গঠনে নবীজির আদর্শই একমাত্র পন্থা এবং একমাত্র উত্তম উদাহরণ। রাসূল (সা.) এর জীবন চরিত্রকে অনুসরণ করেই একজন শিক্ষার্থী ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে পারে।"
তিনি আরও বলেন, "সীরাত শুধু একটি ইতিহাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।"
আলোচনা শেষে সীরাত কোয়েস্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মাদ ইউনুছ আহমেদ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখা। প্রধান অতিথি ছিলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান মেহমান ছিলেন প্রফেসর ড. সাদরুদ্দীন আহমেদ, অধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজ। প্রধান বক্তা ছিলেন মুনতাছির আহমাদ এবং মুখ্য আলোচক ছিলেন মুফতী শামছুদ্দোহা আশরাফী এছাড়াও শাখার দায়িত্বশীলবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত