আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা সমীকরণ। এবারের নির্বাচনে ০৯ নং ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ ০৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমাজসেবক, রাজনীতিবিদ এ কে এম ওমর ফারুক (মোঃ আবু বকর মাতুব্বর)।
তৃণমূল পর্যায় থেকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এ কে এম ওমর ফারুক (মোঃ আবু বকর মাতুব্বর) ইতিমধ্যেই এলাকার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ০৯ নং ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ, ০৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়ে তিনি নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এ কে এম ওমর ফারুক দীর্ঘদিন ধরেই এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গরিব-দুঃখী মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। জনগণের দাবির মুখে এবং এলাকাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি ০৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছেন।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য সম্পর্কে এ কে এম ওমর ফারুক (মোঃ আবু বকর মাতুব্বর) বলেন, “আমি মেম্বার পদের মোহে নয়, বরং অবহেলিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমাদের ওয়ার্ডকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং একটি আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
সুশাসন ও স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি:
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি নির্বাচিত হলে এলাকার কাঁচা রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বয়স্ক ও বিধবা ভাতা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করার বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
এলাকার বয়োজ্যেষ্ঠ ও তরুণ সমাজের প্রতিনিধিরা জানান, একজন সৎ, শিক্ষিত ও কর্মঠ প্রতিনিধি হিসেবে এ কে এম ওমর ফারুকের ওপর তারা পূর্ণ আস্থা রাখছেন। তারা মনে করেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তরুণ এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত