ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি সহায়তার অংশ হিসেবে এসব সামগ্রী ও অর্থ দেওয়া হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের কোনো নাগরিক যেন পরিচয়ের কারণে সরকারি বা মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণের ক্ষেত্রে তাদের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। বরং ক্ষতিগ্রস্ত হিসেবে তারা রাষ্ট্রের নাগরিক—এই পরিচয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে। কোনো নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয় সহায়তা বিতরণে দলীয়করণের কোনো সুযোগ থাকা উচিত নয়।

সংসদ সদস্য আরও বলেন, মানুষের প্রয়োজনের সময়ে মানবিক সহায়তা সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামী বিশ্বাসী। দুর্যোগ, বিপদ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাউফলের কোনো মানুষ যাতে অসহায়ত্ব ও কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য না হন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এদিকে দুর্যোগের পর তাৎক্ষণিকভাবে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা এ সহায়তার জন্য সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ঢেউটিন ও নগদ অর্থ এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x