ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে বিশেষ অভিযানে ‘পেশাদার চোর’ গ্রেপ্তার

পটুয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত এবং এলাকায় ‘পেশাদার চোর’ হিসেবে পরিচিত।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাতুল হাসান বাবু (২৫)। তিনি পটুয়াখালী পৌরসভার কলাতলা ২য় লেন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোস্তফা তালুকদার এবং মায়ের নাম নুর জাহান বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থানার এসআই (নিঃ) শিহাব বাহাদুরের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাতুল হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, রাতুল হাসান বাবু একজন পেশাদার চোর। চুরি-সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে বিশেষ অভিযানে ‘পেশাদার চোর’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত এবং এলাকায় ‘পেশাদার চোর’ হিসেবে পরিচিত।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাতুল হাসান বাবু (২৫)। তিনি পটুয়াখালী পৌরসভার কলাতলা ২য় লেন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোস্তফা তালুকদার এবং মায়ের নাম নুর জাহান বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থানার এসআই (নিঃ) শিহাব বাহাদুরের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাতুল হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, রাতুল হাসান বাবু একজন পেশাদার চোর। চুরি-সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পটুয়াখালী টুডে

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x