ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘শরীয়াহর সাথে বিশ্বাসের শীর্ষে’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী শহরের শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক (এভিপি) মো. আবু বকর সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও দৈনিক গণদাবি’র সম্পাদক মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন। এ ছাড়া শাখার কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে ব্যাংকের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে তারা ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। সময়ের সঙ্গে গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিভিন্ন শাখায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x