ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বিশ্ববিদ্যালয়ের নথিতে ভুল তারিখ, ব্যাংকের ভাইভা থেকে বাদ ববি শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ইস্যু করা একাডেমিক নথিতে ফলাফল প্রকাশের তারিখে ভুল থাকায় বেসরকারি পূবালী ব্যাংকের নিয়োগের ভাইভা বোর্ডে জটিলতায় পড়েছেন এক শিক্ষার্থী। ভুল তারিখের কারণে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে ভাইভা থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. রেদোয়ান উকিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের নিয়োগের ভাইভায় অংশ নিতে যান রেদোয়ান। এ সময় তাঁর স্নাতকোত্তরের ট্রান্সক্রিপ্টে ফলাফল প্রকাশের তারিখ নিয়ে অসঙ্গতি দেখতে পান ভাইভা বোর্ডের সদস্যরা। ট্রান্সক্রিপ্টে ফলাফল প্রকাশের তারিখ ২ আগস্ট ২০২৬ উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের নোটিশ অনুযায়ী তাঁর ফল প্রকাশিত হয় ৮ এপ্রিল ২০২৬।

এদিকে তাঁর সার্টিফিকেটে ইস্যুর তারিখ হিসেবে ৩০ জুলাই ২০২৬ উল্লেখ রয়েছে। ফলে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও ফলাফল প্রকাশের নোটিশের তারিখের মধ্যে অসঙ্গতি নিয়ে ভাইভা বোর্ডে প্রশ্ন ওঠে।

ভুক্তভোগীর দাবি, পূবালী ব্যাংকের ওই নিয়োগে আবেদনের শেষ সময় ছিল ২০২৬ সালের মে মাস। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত থাকার শর্ত ছিল। কিন্তু ট্রান্সক্রিপ্টে ফলাফল প্রকাশের তারিখ ২ আগস্ট উল্লেখ থাকায় ভাইভা বোর্ড থেকে প্রশ্ন করা হয়—ফলাফল প্রকাশের আগেই তিনি কীভাবে চাকরির জন্য আবেদন করলেন।

রেদোয়ান উকিলের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে ইস্যু করা নথিতে থাকা ভুল তারিখের কারণে তিনি ভাইভা বোর্ডে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। একপর্যায়ে যথাযথ ব্যাখ্যা দিতে না পারায় তাঁকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়।

তিনি বলেন, “একটি প্রশাসনিক ভুলের দায় কেন একজন চাকরিপ্রার্থীকে বহন করতে হবে? বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ইস্যু করা সার্টিফিকেট ও মার্কশিটের সঠিকতার ওপর একজন শিক্ষার্থী হিসেবে আমার নির্ভর করাই স্বাভাবিক। কিন্তু ওই নথিতে ভুল তারিখ থাকায় ব্যাংকের ভাইভা বোর্ডে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমাকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে।”

রেদোয়ান আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু করা নথির ভুলের কারণে যদি একজন চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হন, তাহলে এর দায় কে নেবে—এটাই আমার প্রশ্ন।”

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. সাদেকুর রহমান বলেন, “আমাদের কাছে কোনো শিক্ষার্থী এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে থাকা ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও ফলাফল প্রকাশের নোটিশে উল্লিখিত তারিখগুলোর মধ্যে অসঙ্গতির বিষয়টি নিয়েই মূলত ভাইভা বোর্ডে জটিলতা তৈরি হয়েছে বলে তাঁর দাবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের নথিতে ভুল তারিখ, ব্যাংকের ভাইভা থেকে বাদ ববি শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x