পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ জুয়েল রানা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য (শুরা সদস্য) নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়। নতুন এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি সংগঠনের পটুয়াখালী সদর উপজেলা শাখার কার্যক্রমে আরও গতিশীলতা আনবেন বলে দলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন।
ইঞ্জিনিয়ার ইউসুফ জুয়েল রানা ছোটবিঘাই ইউনিয়ন শাখার একজন সক্রিয় ও পরিচিত মুখ। তিনি ছাত্রজীবন থেকেই দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ইউসুফ জুয়েল রানা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোটবিঘাই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
দলের দায়িত্বশীল পদে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইউসুফ জুয়েল রানা বলেন, "আল্লাহর শোকর আদায় করছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। পাশাপাশি ছোটবিঘাই ইউনিয়নের মানুষের খেদমতে নিজেকে সর্বদা নিয়োজিত রাখব এবং আগামী নির্বাচনে দলের নির্দেশনা মেনে কাজ করে যাবো।"
তার এই মনোনয়ন প্রাপ্তি ও দায়িত্ব গ্রহণের পর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মতামত